Jun 29, 2022

সূত্রা সরকার সাহা

গুমরে কাঁদে

ভালোবাসা ঐ গুমরে কাঁদে,
এখান ওখান সকাল সাঁঝে,
তোমার আমার কবিতার মাঝে,
পাথর প্রেমের কলঙ্ক লাজে।

ভালোবাসা ঐ গুমরে কাঁদে,
কাজল পিয়ার আঁখি মাঝে,
মায়া লোকের মায়াবী সাঁঝে,
নক্ষত্র খোচিত তারকা রাজে।

ভালোবাসা ঐ গুমরে কাঁদে,
রাজপ্রাসাদের ঝারবাতির আলোক সাজে,
রাধারাণীর বিষাদ মনে ঐ
আবেগী কায়ার হিয়া মাঝে।

ভালোবাসা ঐ গুমরে কাঁদে,
নিশুতি রাতে জোছনার সাথে,
শতাব্দী শেষে যুগবাণী হয়ে,
ইতিহাস সাক্ষী বর্ণলিপির মাঝে।

ভালোবাসা ঐ গুমরে কাঁদে,
মায়াবী রাতে নীরবে নিভৃতে,
প্রেম অভিসারে কুঞ্জ পথে,
কাজল কালো নয়ন জলে।