Jun 29, 2022

প্রেমজিৎ সিংহ

বাংলা

পৃথিবীতে আছে, কত খন্ন্ডিত পর্ব। 
তাহার মাঝে , বাংলা মোদের গরব।।

থাকে অবশ্য খ্যাতি ।।

ভাষাতে আছে চলিত ও সাধু ।
মনে হয় শুনিলে খাইতেছি মধু ।।

বাংলা ভাষা আমাদের অতি মূল্যবান ।
মায়ের ভালোবাসায় হইলাম আমি পূণ্যবান ।।

বাংলা মায়ের চরণে রাখি হে সন্মান ।
বাংলায় মুগ্ধিত আমি চির প্রবাহমান ।।

একবার পাঠ করিও বাংলায় একটি ছন্দ ।
বাক্য না হারালে করিও সমানে দ্বন্দ্ব।। 

মায়ের পুষ্পের গন্ধ মুগ্ধ করে কানন  । 
মায়ের বিপদে হয়ে যায় আমরাও দশানন ।। 

বাংলা আমার মা, আমার ভালোবাসা। 
এই ভাষায় কোলাহল, কত মানুষের আশা।। 

মায়ের বুকেতে শহীদ, কত জীবন্ত প্রাণ। 
তাদেরকেই বলে, বীর ও মহান।। 

শ্রদ্ধা জানাই, সেই বীর - পুরুষদের। 
তাহারাই দিয়েছে স্বাধীনতা আমাদের।। 

ছড়িয়ে দিয়েছে তারা, বাংলাকে চারিদিক। 
সেটিই মায়ের প্রতি ভালোবাসার প্রতীক।।
হোক সে ভাষা, হোক তব জাতি।