অন্ধকার জীবন
নেশায় মত্ত যুব সমাজ যাচ্ছে ডুবে অন্ধকারে।
দিনরাত ধরে মগ্ন শুধু ঘোর নেশার কারবারে।।
এত দিন ধরে শহর-গ্রামে নেশার ছিলো ব্যবধান।
আজকের দিনে শহরের নেশা গ্রামে গ্রামে বিদ্যমান ।।
মদ, গাঞ্জা, ঘুটখা,বিড়ি, খনি আরও কত শত নেশা।
নতুন করে শহর থেকে ড্রাকস এসে বাড়ালো পিপাসা।।
মৃত্যু আজ সূচের ডগায় জীবন যৌবন অন্ধকারে ।
শিক্ষার আলো দূরে ঠেলে সোনার ছেলে নেশা করে ।।
চুপিসারে গলির মোড়ে চলছে নেশা ঘরে ঘরে।
নেশার ডোরে বাধা পড়ে অন্যায় গেছে দ্রুত বেড়ে।।
নেশামুক্ত সমাজ মোরা কবে পাবে ফিরে।
ড্রাকসের নেশায় সদ্যশিশু শুধু কান্না করে।।
শরীরের শিরায় শিরায় রক্ত বহে না আর,
বিষাক্ত নেশার বিশাল পারাবার।
রক্তদান মহৎদান কে করবে আর,
দূষিত রক্ত আজ ভেতরে সবার।।