Jun 29, 2022

ঝিমলি আচার্য

আ:

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
নির্বাক অনাসৃষ্টি!
বাঁধনহারা বিচরণ 
মেঘে মেঘে আলাপন।
অকল্পিত গুণের আধার 
ধৃষ্টতার ভাবমূর্তি। 
ঋতুর মহিমা বড় মিষ্টি। 
ঠমকি ঠমকি বিজলি চমকি 
নয়ন মেলিল সেদিন। 
ভাঙিয়া পরিল অশ্রুধারা 
অজানা ব্যথার আকুলতা। 
আনমনে চলে ধ্বংস লিলা 
প্রতিশোধের ডালির এমনই খেলা ।
ঘুমিয়েছিল জাগেনি এতদিন ---
কে জানালো ? আঃ বেকুবি !