Jun 30, 2022

রাহুল সিনহা

বৃন্দগান 

নিছকই সময় খেলা, নিছক একাকী পরবাস,
নার্সিসাস আয়নায় প্রতিবিম্ব  গোপন মনের,
এসব পুরনো কায়দা, বহু ব্যবহারে ক্লিশে হলো
এবার নিজের ছায়া ছেড়ে দিয়ে, ঘরের কোণের
মায়াও ভাসিয়ে জলে হয়ে যাই পর্যটক হাওয়া।
যে হাওয়া ছুটেছে,ফেলে পথের যা আছে পিছুটান 
ছুঁয়ে গেছে ট্র্যাক্টরের গান আর ফসলের ঘ্রাণ,
অনাগত বসন্তের না গাওয়া যা কিছু বৃন্দগান।