Jun 29, 2022

মৌসুমী খাতুন

বৃষ্টিবিলাস

টাপুর টুপুর বৃষ্টি পড়ে
মেঘ গুর গুর ডাকে
মনটা আমার রয়না ঘরে
ছুটি বাহির পানে।
আকাশ থেকে টাপুস করে
বৃষ্টি নামে ঠোঁটে
অঙ্গে অঙ্গে শিহরণে 
প্রেম জাগে মনে।
রুন ঝুন ঝুন নুপুর পায়ে
নাচি আপন বেখেয়ালে
বজ্র ডাকে গর্জে ওঠে
লুটিয়ে পরি উঠান মাঝে।
ঘর বাহিরে উঠি নামি
ছুটি লাফায় মস্তি করে
আম কুরিয়ে ঝুড়ি ভরি
জুঁই এর বনে ফুল তুলে।
কাগজের নৌকা ভাষায় জলে
আমি হই তার মাঝি
এপাড় থেকে ওপাড় করি
বকুল ফুলের যাত্রী।
কৃষ্ণচূড়া হাওয়ায় উড়ে
পায়ের কাছে পরে
দুহাত ভরে তুলি তাকে
চুলে গুজি পাশে।
আহা কি গন্ধ ভাঁসে
শিউলি ফুলের সোহাগে
যুঁথিকা কম কিসে যায়
মাতাল তারই ঘ্রাণে।
যদি হতাম মেঘ পরি
বৃষ্টি নিতাম আঁচল ভরে
সকাল বিকাল যখন খুশি
মাত তাম বৃষ্টি প্রেমে।
কচু পাতার ছাউনী করে
বৃষ্টি কুড়ায় দূর্বা ঘাসে
চাতকের মতই বৃষ্টি লোভী
তাইতো বৃষ্টিবিলাস বলে অনেকে।