নসিব
যেতে যতঅ ফাপ করে
হেতে অতঅ আরামে,
হূঁজা-আলি বৈষ্ণব সেবা
মানুষ কান্দে বেরামে।
ভগবান বেডাও চোক খাইছে
ইগ্গার হল আরিগ্গারে দে
জিম খিচি চৈলছে এন্নে
সময় গণি আতের কড়ে।
বেদ্দপে সব যৈজ্ঞ জানে
ষোলো গাঙের কয়ান কূল
নসিব হালার মান্তৈবো
গোবোরেত্তে হদ্ম হুল।
একটি আঞ্চলিক (নোয়াখালী) ভাষার কবিতা