প্রেম যন্ত্রণা
প্রেমে কতটা যন্ত্রণা,
রাধাকে জিজ্ঞেস কর।
যে শত শত বছর,
কৃষ্ণনের অপেক্ষায় কাটিয়ে দিয়েছেন ।
প্রেমে কতটা যন্ত্রণা,
মীরাকে জিজ্ঞেস কর।
কৃষ্ণন প্রেমে যে সবকিছু,
ত্যাগ করে দিয়েছেন ।
প্রেমে কতটা যন্ত্রণা,
রাধাকে জিজ্ঞেস কর।
কৃষ্ণন প্রেমে যাকে শুনতে হয়েছে,
সমাজের হাজারো কঠোর কথা ।
প্রেমের কতটা যন্ত্রণা,
মীরাকে জিজ্ঞেস কর।
কৃষ্ণন প্রেমে যাকে যোগিনী রুপে,
পথে পথে ঘুরে ফিরতে হয়েছে ।
প্রেমে কতটা যন্ত্রণা ,
রাধাকে জিজ্ঞেস কর।
কৃষ্ণন প্রেমে যাকে প্রতিনিয়ত,
অজস্র অশ্রু ঝরাতে হয়েছে ।
সবাই বলে কৃষ্ণনের রাধা হয়ে,
থাকা খুব সহজ।
কখনো রাধাকে জিজ্ঞেস করে দেখছে।
কৃষ্ণন প্রেমে সেই কতটা সুখী ছিল ।