Jun 29, 2022

সহিদুল ইসলাম

হিসাব

বিচ্ছিরি লাগে আমার সামনে আমাকে দাড় করালে,
কর্ম দূরে, ভাবনারাও যে কেন অন্যের দখলে!
ঘোলা নদীর স্পর্শ চাই না, বৃষ্টির অপেক্ষায় বাগান পুড়ে,
ভাড়া নেবো গাছতলা,বাগান করব না, নুয়ে গেছি পয়সার জুগাড়ে।
হিসাবটা সহজ, পর্যায় সারনীর আঠারোতে যেতে চাই,
কার্বনের বাড়ন্ত দেখে হিংসায় মরি হায়।
তরঙ্গ ধর্মের খোঁজ পেলাম আজ আমার মন কণার,
সমীকরণ মেলাতে তাঁর, ব্যর্থ স্রোয়েডিঙ্গার।
ধ্যাৎ সালা, সব দোষ সেই কারখানার,
যার পরিত্যক্ত কক্ষ উৎস আমার।
উপজাত আমি, সমবয়সীরা কত মুখ্য পেকেটজাত,
শ্রমীকদের লাথিতেই বাজারে সোজা, পাই না মালিক-হাত।
এ কেমন হিসাব করছি? এই কী প্রাণের তত্ত্ব?
উত্তরটাও আমিই দেবো, মঞ্চের অপেক্ষরত।।