লজ্জা
বড্ড বেমানান, মননে যার বসত
চোখে স্বপ্ন,কন্ঠ-কলমে নিরলস প্রচেষ্টা
সেই স্বত্ত্বায় খলতা! বড্ড বেমানান।
উর্ধমুখী চলন,প্রবল উন্মত্ততা,
মরুভূমির মরীচিকায় বিলীন প্রাণের স্বত্ত্বা,
কোণায় কোণায় আধাঁরের আধিপত্য।
নির্লজ্জ হাসি, অমানুষিক বিশ্লেষণ
কাঁদা ছোঁড়াছুঁড়ি,এক অমানবিক পরিতৃপ্তি
সম্পর্কে ভাঁটা,তবুও শ্রেষ্ঠত্বের পিছু ধাওয়া।
শ্রীহীন মন,বোধ হীন কলম,মর্যাদা হীন সুর
দিশাহীন তুলি সমাজের নয় দিশারী,
প্রতিষ্ঠার লড়াইয়ে স্ফুরিত দীনতা।
এই দীনতা মনুষ্যত্বের, শৈল্পিক স্বত্ত্বার,
উদারতা পকেটে পুড়ে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন
এই লজ্জা মানবতার , অগ্রগামী সভ্যতার।