বৃষ্টি ঝরছে এখনও
বৃষ্টিতে ক্লান্ত পুরোটা দিন,
কাগজের নৌকা ভেসে যায়
গলি পথে,
অসময়ে ঋতু খেলে লুকোচুরি,
বানভাসি নাজহাল কত নগরী।
চুপসে যায় ভালোবাসা,
স্যেত স্যেতে মাটির ঘরে।
ধারাসার বৃষ্টি,
যাবতীয় তৈজস
ছত্রভঙ্গ ভাঙনের মুখে,
শীত বোধে ফিরে যাই
আলো ও আগুনে ।
গ্রীষ্মের খরতাপ
ভিজে যায়
বর্ষার অপ্রমেয় দানে।
বৃষ্টিতে ক্লান্ত পুরোটা দিন,
কাগজের নৌকা ভেসে যায়
গলি পথে,
অসময়ে ঋতু খেলে লুকোচুরি,
বানভাসি নাজহাল কত নগরী।
চুপসে যায় ভালোবাসা,
স্যেত স্যেতে মাটির ঘরে।
ধারাসার বৃষ্টি,
যাবতীয় তৈজস
ছত্রভঙ্গ ভাঙনের মুখে,
শীত বোধে ফিরে যাই
আলো ও আগুনে ।
গ্রীষ্মের খরতাপ
ভিজে যায়
বর্ষার অপ্রমেয় দানে।
নিয়ম এখন আর কেউ
মানেনা নিঃশর্ত
মুক্তির ও মাশুল চাই
সময়মত।
ধুয়ে নিক বৃষ্টি সব
চিন্তার মলিনতা,
আশ্রয় শুধুই প্রকৃতি,
বাকি সব শূন্যতা।।