মায়া জড়ানো মৃত্যু
এই যে আমরা হাসছি
তোমার বাঁশির সুরে মাতোয়ারা হচ্ছি
এ সুরে কেমন যেন একটা মাদকতা ভাব
নেশাগ্ৰস্ত হয়ে তোমার কাঁধে ঝুলে পড়ছি বারবার
আর তুমি এসব নিরবে সহ্য করছো।
বাতাসে কেমন একটা গন্ধকের গন্ধ
মাথা ঝিমঝিম, আদর আদর শিতলতা
পূর্ণিমার পূর্ণ আলো যেন শরীর ভেদ করছে
এই নির্জন প্রান্তে মনে হচ্ছে পেঁচাটা যেন
বিপদ সংকেত শুনে ডাকছে।
ঠিক তখনই চাঁদের রুপোলি আলোয়
আমরা শেষ তাকিয়েছিলাম দুজনের দিকে।
শরীর তখন একেবারে অবশ হয়ে আসছিল
তোমার বুকে শেষবারের মতো শুয়ে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম দুজনেই।