Jun 30, 2022

সুমিতা বর্ধন

ওড়ে শুধুই ছাই

আমি বলি আমার সংসার
তুমি বলো তোমার সংসার
আসলে সব স্বপ্নে ওড়ে শুধু ছাই
তারপরেও বলি সোনার সংসার।
ওই যে মস্ত বড় মাঠ
তারপর আম জাম কাঁঠালের গাছ
শাল সেগুন আর আমলকি গাছ
কিংবা স্ফটিকের মতো সচ্ছ জলের
মাছ গুলো মধ্য দুপুরে ভেসে থাকে পুকুরের জলে
সব কিছুই যে মায়া
হয়তো কখনো ছিলো
কিন্তু আজ আর নেই
চারদিকে ওড়ে শুধু শূন্যতার ছাই।
বড় মায়াময় জীবন সংসার
কিন্তু ,আমি দেখি জলভরা চোখ গুলো-
স্বজন হারানো বিয়োগ ব্যাথায় কাতর,
যেখানে রৌদ্র তপ্ত দুপুরের মতো
ঝা চকচকে সংসারেও পরে থাকে
রাশি রাশি বেদনার ছাই।
পুঁথি পুস্তক বা কাব্যে পড়েছি
মহানতা আর মানবতার ধারাপাত
কিন্তু সেই সব জানা  ছিল ভুল 
সেখানেও ওড়ে শুধু মানবতার ছাই। 
ছিলো তো ভালোই রসে আর বশে
কিন্তু মানুষ একটা সময় শুধুই 
অংক কষে লাভ ক্ষতির
একদিন ছিলো সবই
কিন্তু আজ আর নেই
যেখানে জীবনের রঙ হয় বর্ণহীন
সেখানেই ওড়ে শুধুই ধূলি ধূসর ছাই।