প্রেমালাপ
আমি তো আজও তোমার
প্রেমিক হয়ে উঠতে পারিনি!
কিছু সুখের মুহূর্ত যদিও
আমার থেকে দূরে সরে গেছে,
তাই বলে স্বপ্ন দেখা আজও ছাড়িনি।
পাশাপাশি আঙুল ধরে হাঁটা
কোন এক গ্রীষ্মের দুপুরে,
অথবা কলকল নদীর কিনারে
বটবৃক্ষের ছায়ায় বসে আমরা
প্রেমালাপ করব নির্জনে।
তবে আজ
আমি অনেক দূরে,
ভালোবাসার মানুষের অনাদরে।