কষ্টের জীবন
মায়ের কোল ছেড়ে হাঁটতে গিয়ে,
কত যে আছাড় খেয়েছি বারবার।
কত যে ব্যথা পেয়েছি শরীরে,
তবুও দুঃখ হয়নি কিন্তু আমার।।
ব্যথা পেয়ে মোরা কত যে কেঁদেছি,
বারবার মাকে কাছে ডেকেছি।
কাছে এসে মা জড়িয়ে ধরলেই,
শরীরের ব্যথা চলে যেতো কিন্তু আমার।
এই ভাবেই জীবন বড়ো হলো,
একটু একটু দেখতে চাইল,
জানতে চাইল জগৎটাকে।
অবাক চোখে দেখলো জীবন,
হাসির চেয়ে কান্না বেশী,
সুখের চেয়ে দুঃখ বেশী,
অন্ধকারের জীবনটা কে।।
সুখের চেয়ে দুঃখ বেশী,
অন্ধকারের জীবনটা কে।।
ভাবেনি জীবন হবে এমন,
বলে না কথা মানুষ আপন।
শুধু লড়াই সার্থের জন্য,
চলছে এই ভাবেই মানুষের জীবন।।
শুধু লড়াই সার্থের জন্য,
চলছে এই ভাবেই মানুষের জীবন।।