দামী
স্বল্প দামের মুকুটেরও স্থান হয় মস্তকে,
দামী জ্ঞান,বিদ্যা সঞ্চিত থাকে পুস্তকে।
শৈশব থেকেই হয় শুরু জ্ঞান আহরণ,
তবুও শিক্ষা অসমাপ্ত থাকে আমরণ।
দামী শার্টপেন্ট পড়ে যায় না হওয়া বাবু,
পড়াশুনা করেই তবে সাজতে হয় বাবু।
ভালো আদব কায়দা ও কথার কৌশলে,
সুখ্যাতি অর্জন করে জগতের সকলে।
শরীরের কোন অংশের অঙ্গ, হয় যদি বিকল,
অঙ্গের অভাব অনুভবে মন হয় অচল।
যত দামীই হোক না কেন জুতো পদতলে,
বড় ছোট সকলেই পায়ে নিয়েই চলে।
আসল কথা দামী কথা একটাই ভাই,
দামী হয় সব কিছুই, যার তুলনা নাই।
বলতে হয় গুছিয়ে কথা তবেই হয় নাম,
ছোট্ট একটা কথারও লাখ টাকা দাম।