Jun 30, 2022

মৌমিতা দাস

তরী খানা

কোথায় ছিলাম কেন এলাম, 
ভাবছি আমি তাই। 
আসা মানে যেতেই হবে, 
ফুরালে হেথায় ঠাই।। 
এর পরে যাত্রা কোথায়, 
নাইবা হলো যানা। 
এতদিন চলার পথে যা পেয়েছি, 
তাই নিয়েই বাইবো তরী খানা।। 
ভাগ্য দেবীর মৃদু হাসি, 
হাসছে শিরো পরে।
তুলে পাল ধরবো হাল, 
মৃত্যু উপেক্ষা করে।।