হারিয়েছে অস্তিত্ব
ঘড়ির কাঁটাগুলিও হয়েছে আনমনা,
কাঁটাগুলিকেও গ্রাস করেছে এক বেখেয়ালের চিন্তন।
আজকাল আর সঠিক দিক ঠাহর হয় না,
তাই আঁকাবাঁকা পথেই নিত্য তাদের আনাগোনা।
কখনও ধীর গতিতে আবার কখনও দ্রুতবেগে ধাবমান,
কখনও বা অসীমে দিক হাতড়ে চলা।।
সময়ও কাঁটাগুলির হাতের মুঠোতেই হয়েছে বন্দী
ক্ষমতা এতই যে সময়কেও নিয়েছে পোষ মানিয়ে!
অস্তিত্ব তো প্রায় বিসর্জনের ই সম্মুখীন
গভীরে তাদের কিছুটা বেঁচে ছিল অভ্যাসের দরুণ।
বিস্মৃত দিনই স্মরণ করিয়েছে পুরোনো সেই অস্তিত্বকে
স্বাধীন থেকে আবার পরাধীনতাতেই ফিরে যাওয়ার পালা।
সংকীর্ণতার রাস্তা ধরেই তাই ক্রমশ ছোট হয়ে আসা,
নিশ্চিহ্নের দিশাতেই আবার নতুন করে চলছে অনুসন্ধান
যে অস্তিত্ব গ্রহণ করেছিলো এক অদৃশ্য তকমা,
ছন্দপতনকে সাথে নিয়েই সেই অস্তিত্বকেই খোঁজে চলা।।