Jun 29, 2022

পাপিয়া দাস

অতিথি দেবতা তুল্য

আমাদের ঋতুর মেয়ে বর্ষা 
প্রতি বছরই আমাদের  বাড়ি আসে আষাঢ় শ্রাবণ মাসে।
অনেক সময় এক মাস 
আবার  অনেক সময় দু-তিন মাস ও বেড়ায়।
ও যখনই  আসে আমাদের  বাড়িতে  জল নামে,
সব রাস্তা-ঘাট জলে থৈ থৈ অবস্থা
কুমড়ো লতা আর অন‍্য  লতানো গাছ,ছোট গাছ গুলিও  ডুবে যায়।
লতানো গাছগুলো প্রতিনিয়ত
জলের তল থেকে উঠে আসতে চায়।
আর উঠতে পারে না।
পুকুর গুলো জলে ভর্ত্তি হয়ে যায়
মাছ ভেসে ভেসে নদীনালায় যায়।
ভারী অভাবের দিন কাটে মাঝে মাঝে।
বর্ষাকে বেড়ানোর কথা না করতেও  পারি না।
অতিথি বলে কথা।
অতিথি  নাকি দেবতা তুল‍্য।
এটা আমাদের  পূর্বপুরুষের কথা।