ব্রহ্ম হয়ে যাবো
নিঃশর্ত সমর্পণ আঁধার কাটিয়ে ভোর এনে দেয় যখন রাতের ভাঁজে ভাঁজে তুমি আর আমি এক হয়ে যাই,
কোন উপত্যকায়ই সত্য পথভ্রষ্ট হয়না,
হ্যাঁ কখনো অজানার কাছে অসহায় হয়ে যাওয়া,
সে পথই বেছে নেবো যেপথে সময়ের আলপনা আঁকা,
অন্তরের ঘনিষ্ঠতা এক সময় পরিচয় হয়ে ওঠে,
পূব -পশ্চিম পেছনে ফেলে রেখে সময়ের কাছে সর্বানুরাগী বাউল হয়ে যাওয়া,
আমি এই শব্দটা তোমাকে বাদ দিয়ে নয় বরং নিবিড়তম একাত্ব হয়ে,
আমার সূবর্ণবেলাটাকে জয়জয়কার ধ্বণী তুলে তোমার মরমী মনের দিগন্তরেখায় রেখে গেলাম,
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে কালিদাশের বিরহবাহী মেঘ হয়ে গেলে ত্রিবেনী যাত্রায় তুমি আর আমি ব্রহ্ম হয়ে যাবো।
18,06,2022