Jun 29, 2022

কল্যাণ দাস

 মনপাখি

ও পাখি তুই নেচে গেয়ে
আনন্দেতে থাকিস ডুবি,
তোর খুশির ঐ রহস্যটা
আমায় একটু শিখিয়ে দিবি?

বললো পাখি ব্যঙ্গ করে
আনমনা তোর চঞ্চল মনে,
কেমন করে খুশির নাচন
নাচবি রে বল আমার সনে?

আকাশপারের দূর সীমানায়
        একটুখানি ভালবেসে,
ও পাখি তুই নিয়ে যাবি কি
তোর সাথে ঐ উড়ার দেশে?

বললো পাখি যাব নিয়ে,
পারিস যদি মন বোঝাতে
তোর পৃথিবীর রূপ আলাদা
পারবি কি সব ফাঁকি দিতে?