কথা
প্রতিটি নিরবতার জবাব দিতে পারি না ব'লে,
নিতে পারি-না শব্দের ভার।
দিতে পারি কি
লক্ষ্যহীন অর্থহীন শব্দের কোলাহলে
ভাষার অত্যাচার?
শব্দের আলোড়নে ....
যদি জ্বলে ওঠে প্রতিটি শব্দ ;
অথবা নিঃশব্দের মাঝে
ব্যাঞ্জনারা... দ্যোতনারা... কথা কয়,
জাগিয়ে তোলে পবিত্র দর্শন ..... ;
তারে কি কয় কবিতার কথা,
মর্মছেঁড়া মননের শেষ বিন্দুতে ফোটা
কোন অজানা ফুলের নিরবতা!
নাকি, এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল --
আমার মৃত্যুর পরোয়ানা !
নিতে পারি-না শব্দের ভার।
দিতে পারি কি
লক্ষ্যহীন অর্থহীন শব্দের কোলাহলে
ভাষার অত্যাচার?
শব্দের আলোড়নে ....
যদি জ্বলে ওঠে প্রতিটি শব্দ ;
অথবা নিঃশব্দের মাঝে
ব্যাঞ্জনারা... দ্যোতনারা... কথা কয়,
জাগিয়ে তোলে পবিত্র দর্শন ..... ;
তারে কি কয় কবিতার কথা,
মর্মছেঁড়া মননের শেষ বিন্দুতে ফোটা
কোন অজানা ফুলের নিরবতা!
নাকি, এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল --
আমার মৃত্যুর পরোয়ানা !