সম্পর্ক
অব্যবহৃত সম্পর্কগুলো থেকে পার্থেনিয়াম কুড়িয়ে আনি চোখের জলে চলে গেছে যে দিন-
তাকে দিয়ে ধুয়ে ফেলি বুকের ভেতরের
রক্ত জমাট পাথর গুলো
আসলে কোনটা রাখবো আর কোনটা যাবে
সময়ের পিটিউটারি বলে দেয়,নাকি --
নিজেই নিজের অজান্তেই ঠিক করে রাখে ভবিতব্য।
সমস্ত প্রেমের মুখে সেলোটেপ মেরে দিয়েছি
তারা সবাই নির্বাক হয়ে ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে বুঝতে পারছি আমার জীবন
ঘড়ির কাঁটার চলার মত নড়ছে সর্বদা
গা থেকে ভেসে আসছে ফরমালিনের গন্ধ...