Jun 30, 2022

সন্তোষ রায়

মিলনগান

প্রান্তরে মাঝরাতের হাওয়া
হাওয়া বইছে অন্ধকারে
হাওয়ায় দূরের শীৎকারধ্বনি
শীৎকার এক মিলনগান—
ক্রমশ তৃপ্ত হতে হতে,হতে হতে
তারসপ্তক থেকে নামতে নামতে
মন্দ্রসপ্তকের শেষে শিথিল হয়ে যায়

তারপর আর কোনো স্বপ্ন থাকে না---