🔸🔸🔸🔸বর্ষ : যষ্ঠ ।। সংখ্যা : ২ ।। তারিখ : নভেম্বর ২০২৫ ইং🔸🔸🔸🔸
Jun 29, 2022
অর্ধেন্দু ভৌমিক
মায়ের আঁচলে
বহুদিন হল মানুষ নিয়ে
একটা কবিতা লিখিনি !
মা দরজায় দাঁড়িয়ে
খোকা খেতে আয়-
আমার পেট ভাতশূন্য আকাশ
তারারাও বুঝে মা'র সোহাগী ডাক
আমি পশু, না হই মানুষ !
মাথা গুঁজি মায়ের আঁচলে -
Newer Post
Older Post
Home