জীবনের অধ্যায়
অবুঝ মন আজ সতেজ হল
যেন আজ বুঝতে শিখলো,
নতুন গল্প, নতুন অধ্যায়।
বুঝতে শিখলো অনেক কিছু।
কখন যে বুঝতে বুঝতে
জীবনের একটা অধ্যায়
পাড় হয়ে গেল হদিশ মিললনা।
আমাদের জীবন নামা ট্রেনে,
চড়া নামাতো চলতেই থাকে।
গন্তব্য স্থান ভুল হোক বা সঠিক।
জীবন যুদ্ধে এটাতো আরম্ভ,
অনেকটা অধ্যায় তো এখনো বাকি!
অনেকটা সিঁড়ি হাঁটা বাকি!
এই অধ্যায় গুলো
আমাদের নতুন কিছু শেখায়।
আর পুরাতন থেকে শিক্ষা নেয়।