Jun 29, 2022

চিন্ময় রায়

প্রশ্ন

আকাশ তুমি কাঁদছো কেন?
কে তোমায়ে কি বলেছে?
উত্তরেতে আকাশ বলল,
দেখো ধরণীতে আগুন জ্বলেছে।
পৃথিবী আজ এত ক্লান্ত,
সূর্যের জেদ যে এত বেশি,
কেউ কি তা জানতো?
সেই দেখে আজ আকাশ বলল,
আমার কান্নার ফলে,
ধরনী আজ ভরে উঠবে সবুজ ফুলে ফলে।
সঙ্গে বইবে শীতল বাতাস,
মনে নিয়ে আনন্দ।
বর্ষা বাতাস এলে পরে,
সূর্যি হবে অন্ধ।