ছন্দপতন
ওরা এসেছিল কাল গোপনে,
ভাঙ্গা দেওয়ালের কোণে।
রেখে গেছে কিছু কথা,
গাইছিলো কিছু গান।
হৃদয়ের তপ্ত আবেগে মগ্ন সংগোপনে,
বহুদিনের বাসনা পূর্ণ ওষ্ঠ চুম্বনে।
হঠাৎ ছন্দপতন, লোডশেডিং,
থেমে গেছে কথা গায় না আর গান।
বাধার প্রাচীর, হৃদয়ে ধুলোর কোটিং।
মনে বিঁধেছে বিষাক্ত শলাকা,
ওরা ভালোবাসে না পৃথিবী, ভালোবাসে না গান,
ওরা চায় আগুন, কিংবা একটা পতাকা।