ধারালো কাস্তে
আমার একটি কাস্তে আছে
ধারালো কাস্তে,
যা দিয়ে নদীর জল কাটবো
যেখানে থাকবে'না কোন ব্যথা
প্রতিপদ থেকে দ্বিতীয়ার কাস্তে;
উধার নিয়ে শান দেবো পৃথিবীর
মুখের স্বরযন্ত্র কাটবো
রাজনীতির মিথ্যা প্রতিশ্রুতির আওয়াজ!
ধারালো কাস্তে,
যা দিয়ে নদীর জল কাটবো
যেখানে থাকবে'না কোন ব্যথা
প্রতিপদ থেকে দ্বিতীয়ার কাস্তে;
উধার নিয়ে শান দেবো পৃথিবীর
মুখের স্বরযন্ত্র কাটবো
রাজনীতির মিথ্যা প্রতিশ্রুতির আওয়াজ!