Jun 30, 2022

অশোকানন্দ রায়বর্ধন

 বর্ষা

এসময়ে আকাশ কালো করলেই ঘোর বাদল
বর্ষা নামলেই কবিতার খাতা জেগে ওঠে ।
বর্ষা নামলেই নামলেই বুকের উঠোনে জল হয়
একটা মেয়ে তর তর করে নেমে যায় জলাশয়ে
কবিতার খাতার তাতে বড়ো অভিমান হয়
 পাতা থেকে শব্দগুলো ছিঁড়ে ছিঁড়ে জলে ছুড়ে মারে
ঢিলের পর ঢিলে কাবু হয়ে মেয়েটি জল থেকে উঠে আসে 
জানতে চায় কেন ছোঁড়া হচ্ছে তার উপর ঢিল ।
মেয়েটি জল ছিটিয়ে জবাব দেয় তার মতো করে ।
কবিতার খাতাও তার পাতগুলো নাচাতে নাচাতে গলা বাড়ায় 
ঝমঝম বর্ষা তখন ঝুমুরকীর্তনে মেতে থাকে আপনমনে ।

পাড়ের ওপর কবিতার খাতা সশব্দে জবাব দেয়
তার খবরদারিতে মুগ্ধ হয়ে মেয়েটি নিজেই
নগ্নদেহে খাতায় মিশে যায় কবিতা হবার জন‍্যে ।