Jun 30, 2022

রুদ্র মোস্তফা

ফেলে যাওয়া ব্যথা  
 
সুখ দেখতে এসে আমার বললে তুমি অনেক কথা 
যাওয়ার সময় ভুল করে ফেলে গেলে কিছু গোপন ব্যথা
খনন করে সুখের ভেতর পুঁতে রেখেছি তোমার সে কথা 
কেউ জানে না বুকের ভেতর হচ্ছে কেমন সূক্ষ্ম ব্যথা 
কেউ জানে না, কতো যতনে লুকিয়ে রেখেছি  সর্বনাশ
কেউ জানে না ভেতরে ভেতরে কতো হচ্ছে বিনাশ 
ফের আবার সুখ দেখতে এসো,জমেছে অনেক কথা
যাওয়ার সময় নিয়ে যেও তোমার ফেলে যাওয়া ব্যথা।