Jun 30, 2022

মাহমুদ কামাল

আগুন! আগুন

জেনে শুনে আগুনের কাছে গেলে
আগুন কি ফিরিয়ে দেবে সুডৌল  শরীর
যতই ছাইচাপা ক্রোধে কাঁপুক আঙ্গিক
তীব্র ঘৃণাসহ বিস্ফারিত চোখ
জ্বলে ওঠে মেঘের বাড়িতে গিয়ে
করুক বর্ষণ 
আগুনের কোনও দ্বিধা নেই 
জেনে শুনে আগুনের কাছে গিয়ে 
নিজেকে বিলিয়ে দিয়ে
সন্দীপন করে
কী লাভ সহজ শর্তে পতঙ্গ- মানুষ
তার চেয়ে বারুদের মতো
নিজেকে ধারণ করে জ্বলে ওঠো
আগুন! আগুন!