Jun 29, 2022

রুনা নন্দী

ছায়া মানুষ

রোদ নেমেছে তিস্তা পাড়ে
স্রোতের ঢেউ
কার্ণিভালে মেঘের সারি
খুঁজছে কেউ।
পাতায় পাতায় স্বপ্ন সোহাগ
মিথ্যে নয়
বইছে বাতাস উল্টোদিকে
লাগছে ভয়।
কান্নাকাটি রান্নাবাটি
কথায় কথা
সময় ঘড়ি মাপছে সময়
বাড়ছে ব্যথা।
কাঁকর ঢাকা রাস্তা ধরে
ফিরছে যারা
ফিসফিসিয়ে বলছে ছায়া
শুনছে কারা!
ডাকছে নদী থাকতে যদি
বৃষ্টি দিন
চুলের ক্লিপে হলুদ টিপে
মন রঙিন।
রোদ নেমেছে তিস্তা পাড়ে
স্রোতের ঢেউ
কার্ণিভালে মেঘের সারি
খুঁজছে কেউ!