আগুন গন্ধে বৈদ্যুতিক তারে
ঝুলে আছে হৃদয়
কার হৃদয়?
যাকেই প্রশ্ন করি
উত্তর আসে
আমার---
আমার-----
আমি এখন বৈশ্বানর
হাত মিলাই হাতে।
একটা খোঁজ (অনুগল্প)
এখন রাত গভীর। প্রতিবিম্বে নিজেকে খুঁটিয়ে দেখি। একফালি গামছা। জানান দেয় উলঙ্গ নই। অথচ জানি, কী ভীষণ রকম আবরণ হীনতায় ছেয়ে আছে দেহমন। বুকের প্রতিটি রোমকূপের উৎসস্থলে লুকানো আছে সুপ্ত অহংকার যত। আমিত্বের নাগপাশ ঘেরা প্রতিটি শিরা উপশিরা। ভাসানের ভেলায় চেপে অক্ষম সৃষ্টির আস্ফালন আমার। কী আশ্চর্যরকম পদলোভি। লেহন পরাঙ্গম। চামচা পরিবেষ্টিত।
এই শহর গভীর অতলান্ত খাদে। আমাদের অসুখে পা*ক নিমজ্জিত। যেন তেন প্রকারেন স্বীয় মত স্থাপনারথায়, বাগদেবী বন্দনায় মাতি। চাতুর্য আহরন সিদ্ধি অস্টোত্তর শতনাম শ্রবণে। পাপীকে ঘৃণায় পারদর্শী আমার স্বীয় পাপের গড়ায় তা দেই তাকিয়ায়। অন্যের মুখে ঝাল খাওয়া আমি, কেবল ঘটনা দেখি। ঘটনার অন্তরালে লুকানো ঘটনা আপন ফরিয়াদ শোনাতে মাথা খুঁড়ে মরে। আমরা চোখ মুদে রই। ছাগলের তৃতীয় বাচ্চার মতো উল্লাসে নাচি। পর নিন্দার পান চিবোই মহানন্দে। পিক্ ছুড়ি ঈষৎ সাদা দেয়ালে। কাক চরিত্রে আপন চক্ষু মুদি। প্রতিবার পার পেয়ে গঙ্গাস্নানে শুদ্ধ আমার অন্গূলি আস্ফালন করে, অপরের বিচ্যুতির পান খসা-তে। 'ইয়ার মেরি বাত শুনো/এইসা এক ইন্সান চুনো/ জিসনে পাপ না কিয়া হো/জো পাপী না হো।' কী অবলীলায় ভুলে যাই।
পরিত্রাণায় অসুরাং, বিনাশায় চ সাধুনাং স্ত্রোতরে দীক্ষিত। এতটুকু বাঁধেনা কুটকচালিতে, ব্যক্তিগত হুক্কাহুয়ায়। কী নিষ্ঠুর নির্মমতা। অর্জিত না সহজাত বোঝা ভার।
-- এই যে মশাই শুনছেন, ও মশাই আপনাকে বলছি।
-- বলুন।
-- আপনি দেখেছেন কোথাও?
-- কি বলুন তো?
-- মন। অপুর মতো আমারও একটা মন ছিল জানেন, কোথায় যে হারিয়ে ফেললাম,
গণবিপ্লবটি ঐক্যের ডানায় আরও স্বপ্নবাজ হয়ে উঠুক
অসম্ভব সম্ভাবনাময় একটি গণবিপ্লব গণকবরের দিকে পদযাত্রা করবার আগেই সে ঘুরে আসুক কৃষকের উঠান, শ্রমিকের হাতুড়ি কাস্তে কোদালের ধার, কামারের হাপর, নাপিতের ক্ষুর, কাঠুরিয়ার করাত, যাত্রানটীর সাজঘর মোটকথা মেহনতী নাগরিকের ক্ষুধা-দাওয়াই-লেখাপড়া আর মাথার উপরের নিরাপদ ছাদ থেকে; সর্বহারার উঠান থেকে
অসম্ভব সম্ভাবনাময় একটি গণবিপ্লব গণকবরের দিকে পদযাত্রা করবার আগেই পতাকার শত্রু, গণশত্রু আর ফ্যাসিস্ট শক্তিকে চিরনিষিদ্ধ করে দাও, কপাটে খিল লাগিয়ে দাও চোর আর চোরের বাচ্চাদের জন্য
অসম্ভব সম্ভাবনাময় একটি গণবিপ্লব গণকবরের দিকে পদযাত্রা করবার আগেই জ্ঞানবৃক্ষগুলো হে বেড়ে ওঠো, ছুড়ে ফেলে দাও মাকালফল মহাকালের, বন্ধ করে দাও আফিমের চাষ
অসম্ভব সম্ভাবনাময় একটি গণবিপ্লব গণকবরের দিকে পদযাত্রা করবার আগেই ইতিহাসকে এগিয়ে নাও, বিপ্লবকে এগিয়ে নাও
লোভে নয়, ন্যায়-নিষ্ঠুরতার নিরিখে
মহাসময়ের এই বিন্দুকেই পরিধি করে ঘুরবে বৃত্ত এমন নয়, বিপ্লবও মহাকালের মহাকাব্যের অনুঘটক
তাই শেষ বিপ্লব বলে কিছু নেই, বিপ্লব জীবনের সমান, ভুলোনা যেন
অসম্ভব সম্ভাবনাময় একটি গণবিপ্লব গণকবরের দিকে পদযাত্রা করবার আগেই বিপ্লবের উদ্ভাসিত আলো ঐক্যের ডানায় আরও স্বপ্নবাজ হয়ে উঠুক।