দীর্ঘ কালোছায়া
বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে কালোছায়া দীর্ঘ হয়।
অবিশ্বাস জন্ম নেয় মানুষের ভিতরঘরে...
মনুষ্যত্ব ক্রমে শূন্যে এসে ঠেকে,পশুশক্তির উত্থানে রক্তস্রোত বয় প্রকাশ্য রাজপথে, শান্তির মিছিল ভেঙে যায় মাঝপথে।
একতরফা রাষ্ট্রদলন,
পাথর আর লঠির জোরে,
প্রতিরোধের মাথা থ্যাঁতলে দেয়,
মেরুদণ্ড হারায় মাথা,
সর্বত্র গ্রাস করে রাজদণ্ড, অসহায় বিচারের বাণী
কেঁদে ফিরে যায়...