Jun 30, 2022

বিপ্লব উরাং

ভুলন নাই যায়

ভুলন কি যায় মিতিন?
গাঙপার,হরিয়ালী চা বাগান,
উলুছন,স্বরসতী পুজা মন্ডবের জনে
বাঁশ কাটার কথা।
রাত জাগে ঝুমুর নাচের কথা।
ভুলন নাই যায়।

তবে ভুলতে হয়-
ধীরে ধীরে ভুলে যাতে হয়।
লতুন গেরাম,লতুন মানুষের ভীড়ে হারায় যায়।
বদল হয়ে যায়,ক‍্যামনে ক‍্যামনে জানি।

মন নাই খোঁজলেও হারায় যায়।
কষ্ট লাগে,বুকটা টন টন করে-দুখায়।
ভুলব ক‍্যামনে,
ভুলন নাই যায় মিতিন।

মিতিন মানে -সই/বান্ধবী