Jun 30, 2022

পঙ্কজ কান্তি মালাকার

তোতাপ্রাণ

আমার একটা নিজস্ব ভাষা আছে
যে ভাষায় বাঁচি, নিজেকে গড়ি,
সাজাই ও প্রকাশ করি -সেই তোতাপ্রাণকে
আঁকড়ে থাকতে চাই যত জলপ্রলয়ে;
যদিও পায়ের নিচে ভরসার ভিত্তি নেই
তবুও সুনামি কিংবা ভূমিধসের তাড়নায়
ছেড়ে যেতে চাই না ভাষাদেশ।

উদ্ধাস্তু হলে নির্বাসনে যাই ভিক্টোরিয়া মরুতে,
একবার গিয়েছি প্রবাসে সেন্টিনেল দ্বীপে-
ভিনভাষীরা বুঝেনা আমার ভাষা - আমার প্রকাশ -
নির্বাক কারাগারে ছিলাম - জন্মদাত্রী আমার ঘরেই
অতিথির মতো - সে আমার দেশবলয় ছিল না,
-এই মশাগান আমাকে তাতিয়ে মাতিয়ে রাখে অহরাত।