ঈশ্বর নন, মানুষ
ঈশ্বর বন্দ্যো বন্দে না ঈশ্বর।
মাটিতে কান রেখে শোনে মানব-স্বর।
এই স্বরে কান্না কাঁদে ঠাকুরঘরে
একাহার আর সাদা কাপড়ে।
অসূর্যমপশ্যাকে সূর্য দেখাতে
সমস্ত মন উজাড় করেন শিক্ষাতে।
অ আ ক খ আনলো পরিচয়
গদ্যের নির্দিষ্ট রীতি রচিত হয়।
স্বামী মরলে কী পাথর হয় নারী!
রক্ত মাংস মন নারীকে দেয় ছাড়ি!
পিতার মন কষ্টে দিশাহারা
গতি নেই পুনঃ বিবাহ ছাড়া।
ইউরোপীয় রেনেসাঁকে আবাহন করে,
অনুবাদ সাহিত্য রচিলেন ধর্ম হরে।
বিজ্ঞান ও বিজ্ঞানি জীবন রচিলেন
ধর্ম-জগদ্দলে আঘাত হানিলেন।
অজেয় পৌরুষ, উচ্চতম শির
প্রণাম তোমায়, শ্রদ্ধা তোমায় বীর।