Oct 16, 2021

পদ্মশ্রী দাস

আলোর পথে 

সন্ধ্যা যখন নেমে এলো -
পথ টা যে তখন অদৃশ্য হতে যাচ্ছে,
হয়তো একটু আলোর সন্ধান মিলবে!
প্রাণ পাখি টি আমার মুক্তির গান গাইছে।

আলো তো এখানে তখন  ও ছিলো-
কিন্তু সেটা তো ছিলো চোখ ধাঁধানো 
চোখে আমি  দেখতে পাই নি কিছু
তবে সেই চোখ দুটি তো স্বপ্নে বাঁধানো।

সেই স্বপ্ন টাকেই সত্যি করতে ,
হেঁটে চলেছি অজানা অচেনা পথ ধরে
পথ টা যে খুব কাঁচা রে ভাই-তাই হোঁচট খাই ইট পাথরে।
  
রক্ত ক্ষরণ হচ্ছে হয়তো -
তবে ব্যথা যে আজ হচ্ছে না আর,
যতই পায়ে কাঁটা বিধুক্ 
করতে তো হবেই সব বাধাকে পার।
 
লোকে আজ আমায় দেখে -
নিন্দা করছে আড়াল হতে,
আশীর্বাদ করে  মাথায় নিয়ে,
হাঁটছি আমি আমার পথে।
 
সূর্যের মতো দীপ্ত হতে,
সূর্যের মতোই যে পুড়তে হবে!
যখন নিজেই নিজের আলো হবো,
অন্ধকার তখন দূরে রবে।