Oct 16, 2021

যোগমায়া গোস্বামী

সময় স্রোত

অতীতের দিন গুলি

যায় নি যে রাখা

মনভরা কত ছবি

স্মৃতিপটে আঁকা।


তিনকাঁটার যন্ত্র খানি

টিক টিক চলে

হঠাৎ করে জানান দেয়

সময় শেষ হলে।


হৃদয় থেকে খসে যাওয়া

ঝরা পাতা গুলি

দুঃখ সুখের অসীম পারে

করে কোলাকুলি।


আজ ভাবি সেসব অতীত

অনেক মধুর ছিলো

তাইতো তার স্মৃতিগুলো

আজও রয়ে গেলো।