একটি মেয়ে
একটি মেয়ে যে নাকি বিশ্বমাতা
একটি মেয়ে যে নাকি মাতৃসুলভা
একটি মেয়ে যে নাকি স্তন্যদায়িনী, দুঃখদায়িনী, সুহাসিনী।
যার মুখখানি ভয়ানক স্বপ্নেও শান্তিদায়িনী।
একটি মেয়ে যার মাতৃত্বের ঋণ
মিটাতে পারেনি স্বয়ং বিধাতাও।
একটি মেয়ে অজস্র আঘাতের ফলেও
হাসিমুখে সুহাসিনী।
একটি মেয়ে বিধাতার তেরী সংসারে বিনা পারিশ্রমিকে থাকার জানে কুশলতা।
অসংখ্য ব্যথা, চোখের কোণে লুকানো বিন্দু ফোটাঁ।
তবুও নীরব নিঃস্তব্দ।
অগোছালো সমাজের নিয়মে বাধা।
মনে অসংখ্য আশা,
জীবনের কঠিন পরিস্থিতিতেও সে বিজেতা।
একটি মেয়ে ভেজায় কেশে বিশুদ্ধ নিরুপমা।