Oct 16, 2021

রামকৃষ্ণা দেবনাথ

১. প্রতিপত্তি

এই পড়ন্ত বিকেলে তোর ছবি মন আঁকে
এখনো পারেনি মেনে নিতে,
খুঁজে তোর মতন কাউকে ।

দ্বিধাহীন ভাবে থাকবো প্রতীক্ষায়
আমার একান্ত মন রয়েছে অপেক্ষায়।।

আকাশে বাতাসে বইছে শরতের ফুলের গন্ধ ,
তুই আসবি নামবে বৃষ্টি,
আমি ছাতা হয়ে চলবো তোর সাথে...
দেখবো প্রকৃতির সব রূপ তোর সাথে হয়ে মেশে,
এই পড়ন্ত বিকেলে তোর ছবি মন আঁকে।।

অসংশয় মনে এক মুঠো ভালোবাসা তোর হয়ে থাকবে
তোর ভালোলাগা আমার কাছে অধিকার নয়তো
প্রতিপত্তি হয়ে থাকবে।

২. নিজ প্রনয়

ভালবাসার পূর্ণতা রাখতে চাই স্নিগ্ধ মানে
করবো না আবদ্ধ তোমায়....
প্রণয় রইল উদর জঠরে,বিনা উন্মোচনে রইল গোপনে।
মায়াবী মন আগলে রাখে তোমায় সূক্ষ্ম যতনে।
পারবো না আমি করতে পরিমাপ ভালোবাসি কত...
হয়ে উঠুক এমন যেন তুমি অনুভব করতে পারো নিজের মত ।
হৃদয় শিহরণ স্নায়ু অনুনাদ তীব্রতায় ভরে,
যখন ভাবি একান্ত মনে তুমি পাশে অতি সঙ্গোপনে
দূরে থেকেও অধিক মায়া জড়িয়ে রাখো...
জানিনা কিভাবে তুমি বাধোঁ
স্বপ্নগুলো তোমার নামে বুকে জমা থাকুক..