রক্তিম একুশ
মরমী বাঙ্গালীর রক্তে ভেজা ভাষা
এই ভাষাতেই ব্যক্ত করে মনের সকল আশা,
মায়ের ভাষায় কথা বলার এই যে অধিকার
বুলেট ঝাঁঝরা শহীদ বুক ছিল নির্বিকার।
ভাষার জন্য স্বাধীন দেশ, ঘুরছি ফিরছি উদার
কার অবদানে পেলাম যেনো এই স্বাধিকার!
রফিক সফিক সহ আরও লক্ষ শহীদের
সূর্য হোক একেক ফোঁটা রক্ত তোমাদের।।
বাংলা আমার গর্ব ওরে,একুশ অভিমান,
তবু কেনো পাশ্চাত্যে ওদের এত টান।
আমার তোমার যে সংস্কৃতি , গুড়িয়ে ছিলো তারা
সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে শাষন করলো যারা।।
আবেগের মূলে কুঠারাঘাত 'ডিভাইড এন্ড রুলস' পলিসি
বঙ্গভঙ্গেই যার সূত্রপাত,করেছিল সেই বিদেশী।
তারপর পাক হানাদারেরা কাড়তে চেয়েছে মুখের ভাষা
একুশ কিন্তু আছড়ে ফেলেছে তাদের মনের আশা।।
বাংলা ভাষার মান রাখতে দিয়েছে যারা প্রাণ
আমরা কেনো সেই দামালদের করবো না সম্মান,
একুশ কোনো শব্দ নয়, সংখ্যা তো নয় মোটেই
একুশ বাঙালীর মেঘরোদ্দুর চির আবেগ মাত্রেই
কান্নাহাসির দোল-দোলানো এই একুশের তরে,
সব বাঙালীর মাথা নত হয় যে বারে বারে.....