Feb 17, 2022

কল্যানী ভট্টাচার্য্য

তেল মাথায় তেল দেওয়া

তেল মাথায় তেল দেওয়া
এ সমাজের নীতি
গরীব লোকের অবহেলা
চিরকালের রীতি। 

তেল মাথায় তেল দেওয়া
মোটেই পছন্দ নয়
তবুও আজ দেখো সবাই
তেলের মাথায় তেলে বয়। 

যোগ্য লোকের হয় না কদর
তেলের বোতল খালি বলে
অজ্ঞ লোকের ভারী আদর
তেলের পাল্লা ভারী বলে। 

টাকার পাহাড় গড়ে ওরা
গরীব মরে দুঃখে
পাপ কাজে লিপ্ত হয়ে
থাকে কেমন সুখে। 

তেল মাথায় তেল লাগাতে
ছুটে নেতার কাছে
তারাই এখন সমাজে মাথা
জনগণের কাছে। 

দুষ্ট লোকের মিষ্টি কথায়
চলে সমাজ আজ
তাইতো মোদের সমাজে আজ
অবক্ষয়ের সাজ। 

তেল মাথায় তেল লাগানো
মানবতার অধঃপতন
ধনবানের মন জোগানো
নতুন তো নয় পুরাতন। 

প্রভু তুমি শুনতে পাও
গরীব মনের কথা
তুমি বিনে নাহি পারে
ঘুচাতে ওদের ব্যথা।।