Feb 18, 2022

শান্তনু মজুমদার

আশ্রয়

শীতের ঠান্ডা সকাল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি,
হঠাৎ মনে হল যেন কিছু একটা শুনতে পাচ্ছি।
পায়ে মুজো, গায়ে গরম জামা, মাথায় আমার টুপি;
ওদিকে ছোট্ট শিশু, মাতৃহারা চেঁচাচ্ছে রাস্তার কোণে গুটি শুটি।
ঠান্ডায় জবু-থবু, ছোট্ট শরীরটা কাঁপছে, দুধ সাদা রং;
কি করে এড়িয়ে যাই, কোলে তুলে নিলাম, বলুক লোকে ঢং।
তুলতুলে, মায়াময়ী মুখখানা চোখ তুলে চেয়ে আছে আমার পানে;
কত সারমেয় শিশু এমন রাস্তায় পড়ে থাকে আনাচে কানাচে।
ভাবুন, চোখ তুলে দেখুন, হই যদি মোরা কিছুটা সদয়;
হোক না চতুস্পদ, পাল্টে যেতে পারে তাদেরও সময়।