Feb 18, 2022

মোঃ ইজাজ আহামেদ

মাতৃভাষা আমার অহংকার

মাতৃভাষা আমার অহংকার
প্রত্যেক মানুষের হওয়া দরকার।
বিদেশি ভাষা শিখে
কভু মাতৃভাষাকে 
করবোনা হেলা।
নিজের মাতৃভাষাকে 
হেয় প্রতিপন্ন করে
হবোনা কভু জাতির কাছে ফেলা।
নিজের মাতৃভাষাকে কভু করবোনা ঘৃণা,
অপরের মাতৃভাষা কেও কভু করবোনা ঘৃণা;
মনে করবোনা অপরেরটা নিচু,
মনে করবোনা নিজেরটা উঁচু;
নিজ মাতৃভাষা নিজ অহংকার;
সবার তা মনে রাখা দরকার।
সবার মাতৃভাষাকে আমরা করবো শ্রদ্ধা -সম্মান।
মাতৃগর্ভ থেকে বিকাশ ঘটেছে আমার  প্রথম ভাষার-
এ বোধ মাথায় ও হৃদয়ে রাখা দরকার;
এ বোধ পাথেয় করে জীবনের পথে এগিয়ে চলা দরকার।
স্লোগান হোক সবার 'আমার মাতৃভাষা আমার অহংকার।'