বাংলা
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার জন্মভূমি।
রূপ বৈচিত্রের প্রেম সুধা,
তাইতো আমি ভালোবাসি।
বাংলা আমার রবীন্দ্র নজরুল,
সুকান্ত শরৎ জীবনানন্দ কবি।
এই মাটিতেই সৃষ্টির টান,
নতুন কিছুর স্বপ্ন দেখি।
বাংলার বির সন্তান সুভাষ,
চিরন্তন রহস্যের কৌতূহলে।
পরাধীনতার শিকল ভেঙেছে,
কতশত শহীদের রক্ত দানে।
বাংলার গর্ব বিশ্বজুড়ে,
জগদীশ চন্দ্র ও প্রফুল্লকে নিয়ে।
পরমপুরুষ রামকৃষ্ণের সান্নিধ্যে,
ধরা দিয়েছে নরেন স্বামীজি রূপে।
বাংলায় আমি গাই গান,
জাতীয় সংগীত উচ্চ সুরে।
বাংলায় আমি বাউল পাই,
ভাষা ছন্দের তালে তালে।
বাংলা আমার মেঠ পথ,
দোয়েল ফিঙে বাবুই বুলবুলি।
শারদীয়ার আনন্দে বাঙালির মন,
পিঠে পুলি নলেন গুড় পাটালি।
বাংলা আমার তাঁত কুটির,
মাটির পুতুল ও মিষ্টির খোঁজ।
কব্জি ডুবিয়ে পঞ্চব্যঞ্জনে ,
অলস দুপুরে ভুরি ভোজ।
বাংলা আমার অহঙ্কার,
চাইনা বিকৃত মিশ্রিত ভাষার ছোঁয়া।
বাংলায় আমি সপেছি মন,
স্বাগত অধ্যয়ন বিদেশি বন্ধুরা।
বাংলা আমার মাধুর্যে ভরা,
সর্বশ্রেষ্ঠ বিচারে গুণের মান।
বহু প্রতিবন্ধকতার শীর্ষে আজ,
ছুঁয়েছে বিশ্বের বুকে পঞ্চম স্থান।।