রাষ্ট্রীয় ভাষা বাংলা হোক
এই একুশ চির স্মরণীয় একুশ
যাঁরে ভুলবোনা কখনো,
বাংলার বুকে রক্তের ওই দাগ
মুছে যায়নি তো এখনও।
যে ভাষার লাগি সংগ্রাম করে
কত প্রাণ হলো বলি,
কত সাহসী দামাল ছেলেরা
বুকেতে নিয়েছে গুলি।
বাংলা ভাষার সম্মানে ওঁরা
এগিয়ে করেছে সমর,
রফিক,জব্বার,সালাম,বরকত
শফিউলরা চির অমর।
তোমাদের ত্যাগে মায়ের ভাষা
আজ স্মরনীয় ইহলোক,
বাঙালি জাতির দাবিতে এবার
রাষ্ট্রীয় ভাষা বাংলা হোক।