ইচ্ছে ডানা
তুমি বৃষ্টি ভেজা আকাশ হয়ো
আমি হব রোদের ঝলক,
তাকিয়ে দেখো আমার দিকে
ফেলবো নাকো চোখের পলক ।
ডেকে নিয়ো ঈশারাতে
আমায় তুমি অবসরে,
জ্বালিয়ে দেবো হাজার আলো
তোমার ওই মনের ঘরে।
দিনের শেষে ক্লান্ত হলে
আমায় মনে কোরো,
দূর আকাশে পাড়ি দেব
হাতটা শুধুই ধোরো।
বৃষ্টি ঝড়ুক অঝর ধারায়
মনের কোণে সাহস থাক,
স্বপ্নে বোনা কল্পনারা
হঠাৎ করে পূর্ণতা পাক ।