হে কন্যা
তুমি তেজস্বী হও হও ঝাসীর রাণী,
তুমি সত্যের পথপ্রদর্শক হও হও মাদার টেরেসা।
তুমি বীরযোদ্ধা হও হও ক্যাপ্টেন লক্ষী,
তুমি বীরঙ্গনা হও হও ন্যায়ের দন্ড।
তুমি সুর সম্রাজ্ঞী হও হও শুভ্র মনের অধিকারী,
তুমি নির্মল হও হও সব প্রানের ভালোবাসা।
তুমি আলোর উৎস হও হও নিশীথের চাঁদ,
তুমি বাগানের ফুল হও হও পৃথিবীর সৌরভ।
তুমি সাতসমুদ্র হও হও কৈলাশের পাহাড়,
তুমি প্রানের অক্সিজেন হও হও চোখের আলো।
তুমি বিশ্বের আশ্চর্য হও হও সুখের আনন্দ,
তুমি দুখীর হাসি মুখ হও হও সকাল সন্ধ্যার মধুরতা।